প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টপ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জ জেলার যুবসমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকমুক্ত সুন্দর জীবন উপহার দেওয়ার লক্ষ্য বাস্তবায়ন করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৩/০৮/২০২৬ খ্রি. ২১.১৫ ঘটিকার সময় শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ পৌরসভার আলীডাঙ্গা বাচ্চু মোড় নামকস্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সোহেল (২৩), পিতা মোঃ আঃ মজিদ, মাতা মোসাঃ ঝর্না বেগম, সাং-শেখটোলা, ২। মোসাঃ কুলছুম খাতুন @ বিলকিস খাতুন (২০), পিতা মোঃ আঃ হামিদ, মাতা মোসাঃ ছবিয়ারা বেগম, সাং-শিবনারায়ণপুর, ৩। মোঃ সাখাওয়াত হোসেন রাফি (৩০), পিতা মোঃ আবুল আহসান, মাতা মোছাঃ শামছুন নাহার, সাং-হাজারী ডাঙ্গা, ৪। মোঃ বাপ্পি (৩৪), পিতা মোঃ মজিবুর রহমান, মাতা মৃত মর্জিনা বেগম, সাংগোয়ালপাড়া, ৫। মোঃ সিয়ামজুল ইসলাম @ সিয়াম (২৭), পিতা মোঃ তোসিকুল ইসলাম, মাতা মোসাঃ মিরাতুন মহল, সাং-বাগানটুলি, সকলের থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জগণকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
“ভয় নেই তথ্য দিন, মাদক ও চোরাচালানমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলুন। আপনার পরিচয় গোপন থাকবে।”
© দৈনিক চেতনার কন্ঠ